আপনার ক্যামেরা থেকে

ভোরের পূর্ণিমা, বিল্লাহ

জ্বলে ওঠার স্বপ্ন, ফিরোজ

 

 

 
 
 

শিখুন মজার এক্সেল

 

ফ্রিজ প্যানসঃ

মাউস কিংবা কি-বোর্ড দিয়ে স্ক্রল করলে যেন কোন সারি আগের অবস্থান পরিবর্তন না করে। এটি হচ্ছে প্যান ফ্রিজিং। ধরুন আপনার রয়েছে ছাত্রদের নাম্বারের বিশাল এক লিস্ট। প্রত্যেক কলামের রয়েছে নিজস্ব হেডিং (সবুজ রঙ করা সারি)। নিচের ছবিটি লক্ষ্য করুন। নিচের মত তৈরি করুন একটি লিস্ট।

 

এবারে, ১ লেখা বক্সটিতে ক্লিক করুন। মেনু বার থেকে উইন্ড à ফ্রিজ প্যানস সিলেক্ট করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।  

 

সবুজ রঙ করা সারিটির নিচে একটা কালো লাইন দেখতে পাবেন। মাউস বা কি বোর্ড দিয়ে স্ক্রল করে দেখুন সবুজ হেডিংগুলো ফ্রিজ হয়ে গেছে।

 

নিচের ছবিটি লক্ষ্য করুন।  হয়ে গেল ফ্রিজিং প্যানস অপারেশন। আনফ্রিজ করতে আগের মত করে মেনু বার থকে উইন্ডà আনফ্রিজ প্যানস সিলেক্ট করুন।

চলবে

ইয়াদ মোর্শেদ জুয়েল