শীর্ষে আবারও সনি


সনি কর্পোরেশন সবসময় প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকে, জ্যাক অফ অল হয়েও যে মাস্টার অফ অল হওয়া যায় তার জলজ্যান্ত প্রমান এই সনি। তাই যখন তারা নেমেছিল ডি,এস,এল,আর ব্যবসায় তখন বুঝে উঠতে পারেনি নিকন ক্যানন আর বাকি প্রস্তুতকারকরা। বাকিরা যখন তাদের পুরাতন মডেলকেই ঘষে মেজে নতুন হিসেবে ছাড়তে ব্যস্ত সেই সময়টাকে সনি কাজে লাগিয়েছে গবেষণায়। আর এই গবেষণা সনিকে দিয়েছে অবাক করা সব উদ্ভাবন। এরা আগে সনি সবার আগে বের করেছিল এমন এক প্রযুক্তি ডি,এস,এল,আর ক্যামেরায় যাতে লাইভ ভিউতেও ফাস্ট অটোফোকাস করা যেত। লাইভ ভিউতে ফোকাস করাটা কতটা জটিল তা খুব ভালোভাবেই জানে নিকন ক্যানন সহ বাকি প্রস্তুতকারকরা।


কিন্তু অভিজ্ঞতার কমতি আর কিছু প্রযুক্তিগত কারণে সনির এই ক্যামেরাগুলো জনপ্রিয়তার মুখ দেখেনি। কিন্তু এবার সনির অভিজ্ঞতা পার করেছে আরো কয়েক বছর। আর বসে থাকেনি সনি। তাদের কর্মীরা জাপানের কর্পোরেট কালচারের অংশ হিসেবে করে গেছে ওভার টাইমের পর ওভার টাইম। তার ফসল বের হলো কয়েকদিন আগে। ডি,এস,এল,আর প্রযুক্তিতে এবার আরেক বিশাল চমক এনেছে তারা। সনির আলফা ৫৫ আর আলফা ৩৩ এমনি দুটি ক্যামেরা যাতে আছে এই নুতন প্রযুক্তি। নুতন বললে ভুল হবে কারণ এর আগেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ক্যামেরায়, সনিরটা এসেছে নুতন রূপে।


এর আগে পাঠকদের একটু জ্ঞান দেব ডি,এস,এল,আর এর ফোকাস সিস্টেমে। সহজ কথায় মিরর যদি সেন্সরকে ব্লক করে না রাখে তবে এর ফাস্ট অটফোকাস সিস্টেম কাজ করেনা। তাই লাইভ ভিউ মোডে হয় মিরর ফ্লিপ করে বা ধীর গতির কন্ট্রাস্ট বেজড ফোকাসের মাধ্যমে চালাতে হয় কাজ। তাই সনির এই নুতন প্রযুক্তি সূচনা করল নুতন ডি,এস,এল,আরের যুগ। তাদের ট্রান্সলুসেন্ট মিরর ৩০% আলোকে পাঠিয়ে দেবে ফোকাস সেন্সরে আর বাকি ৭০% আলো পড়বে ইমেজ সেন্সরে, ফলাফল দ্রুত অটোফোকাস, লাইভ ভিউ মোডেও। শধু তাই নয় সনির এই ক্যামেরার স্পেক অনেক দিক থেকেই এগিয়ে বাকিদের থেকে। তার সাথে দামটাও একদম হাতের নাগালে। এই ক্যামেরা সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন নিচের ওয়েব লিঙ্কেঃ


http://dpreview.com/news/1008/10082421sonyslta55a33.asp

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সা,ই

ছবি: kakaku.com