বিসমিল্লাহির রাহমানির রাহিম

পাঠক মন্তব্য বিভাগে সবাইকে আমন্ত্রণ। সবার কার্যকরী অংশগ্রহণ একান্ত কাম্য। বলিষ্ঠ মতপ্রকাশ আর সত্য সন্ধানে এই বিভাগ সদা দৃঢ়। তাই বিভাগীয় সম্পাদক সবার মন্তব্য যথাযথ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ। আর পাঠক মন্তব্যের অন্তর্নিহিত ভাবপ্রকাশে বিভাগীয় সম্পাদক কোন কারণেই দায়বদ্ধ নয়। তা একান্তই পাঠক কল্পনাপ্রসূত বলে ধর্তব্য। আর পাঠককূলের কাছে একান্ত আবেদন, মত প্রকাশে তারা যেন যুক্তি আর ধৈর্য্যের পরিচয় সবার সম্মুখে দৃষ্টান্তস্বরূপ প্রতিষ্ঠা করেন। পাঠকদের আগ্রহী অংশগ্রহণই শুধুমাত্র এই বিভাগের সফলতা বয়ে আনবে।

 

সবার সুস্বাস্থ্য আর সমৃদ্ধি কামনায়, সাপ্তাহিক ইসেহারার এগিয়ে চলা মসৃণ হোক।

 

 

 

 

 

গত সংখ্যার পাঠক মতামত

 

 

পাঠক রাইসুল বলেছেন-

ধর্মের পথে বিভাগের মালকুল মওত কবিতাটি খুব ভাল লেগেছে, বিশেষ করে এটি সত্যিই মানুষকে চিন্তার রসদ যোগায়। আত্মবিভোর আমরা এ নিয়ে কতটা ভেবেছি? মনে হয় একদম ভাবিনি; কারন হিসেবে বলতেই হয় আমাদের দেশের শতকরা ৮৫ ভাগ মানুষই মুসলিম, আর বাকি ১৫ ভাগ অন্য ধর্মালম্বী। আমাদের দেশের সব সম্প্রদায়ের মানুষই দৃশ্যত ধর্মপ্রাণ। আর দূর্নীতি বা অসৎ উপায় অর্জন -সব ধর্মেই অত্যন্ত গুরুত্বের সাথে মানা করা হয়েছে। কিন্তু দেশে এর ঠিক উল্টোটা ঘটতে দেখে বার বার শুধু মনে হয়, মৃত্যু ভাবনাই বোধ হয় অনেক অপকর্ম হতে আমাদের বিরত রাখতে পারবে। সবাইকেই চলে যেতে হবে - এ কথাটি যখন কোন ব্যবসায়ী বিশ্বাস করবে তখন সে ওজনে কম দেবে না, কোন কর্মচারী ঘুষ খাবে না। ব্যাপারটি আত্মীক মানে মনের বিশ্বাস; আর শুধু বিশ্বাস থেকেই অনেক ভালো কাজের জন্ম হতে পারে।

 

পাঠক এম,টি, রহমান বলেছেন-

ধর্মের মূলধারা থেকে বিচ্ছুরণ আর পরিবর্তনশীলতার দিকে ইসলাম সবসময়েই খুবই স্পষ্ট ছিল । কিন্তু আফসোস সারা বিশ্বের কাছে এখন ইসলাম হলো চরমপন্থিদের এক সংগঠন, সন্ত্রাসীদের অভয়াশ্রম। কোথায় যেন কয়েদিন আগে পড়েছিলাম ইসলামের "সুফীবাদ" ধারণা নিয়ে, তখন মনে হলো, ইসলামের কোন ধারনাগত প্রকারভেদ নেই, ইসলাম শান্তির ধর্ম, এই সুফীবাদ হলো ইসলামের মূল স্রোত। এক স্রষ্টার প্রতি ভালোবাসা আর সেই ভালোবাসা ছড়িয়ে দেয়া সবার মাঝে। বাংলাদেশের মানুষ ইসলামের মূলধারা থেকে অনেক দূরে সরে গেছে অনেক আগে থেকেই, কেনই বা হবেনা? ইসলামের তথাকথিত কান্ডারীরা কি করেছে বা করেছে? যাই হোক এ নিয়ে আর বলার কিছু নেই, ইসলামের মূলধারাকে বাঁচাতে হবে, মূলধারাকে তার আগে চিনতে হবে।

                                                                                                                                                                       

 

 

 

 

 

সরাসরি পাঠক মন্তব্য