Get Adobe Flash player

পৃথিবীর প্রধান ভাষাগুলো ও বাংলা ভাষা

ভাষা সম্ভবত মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ কাজের অংশ – এটা আমাদের শিশুদের বেড়ে উঠতে সহায়তা করে, বড়দের জন্য এই ভাষা বলতে গেলে যে কোন চাওয়া পাওয়া পূরণের মাধ্যম, এবং এটা পৃথিবীর তাবৎ সাহিত্য, সংস্কৃতি, সুর, চলচ্চিত্র থেকে শুরু করে যে কোন শিক্ষণীয় বিষয়ে জ্ঞান লাভে সহায়তা করে। বাংলা ভাষা যদিও পৃথিবীর এক নম্বর ভাষা না, তবুও আমরা মোটামুটি ভালভাবেই সেদিকে এগিয়ে যাচ্ছি অতি (?) বলিষ্ঠ (??) জনসংখ্যা নীতির বদৌলতে। নিচের ক্রম থেকে পৃথিবীর প্রথম ১০টা সবচেয়ে ব্যবহৃত (কথ্য) ভাষার একটা সার-সংক্ষেপ দেয়া হল (কম থেকে বেশি বলার ক্রম অনুযায়ী)।

লেখার বাকি অংশ পড়ুন »

ছোট গল্প – আরেকটা চেরি ব্লসম

রেডিয়েশন শিল্ডের ঘোলাটে গ্লাস এর ভেতর দিয়ে সেই চেনা হালকা গোলাপী রঙের চেরি ফুল গুলোকে কেমন যেন স্বাপ্নিক মনে হচ্ছিল ইসে ইয়াসুনরির। রেডিয়েশন সুটের মোটা আর ক্ষয়ে যাওয়া হাতের অংশ দিয়ে কয়েকবার গ্লাস মুছে চেষ্টা করেও সেই স্বাপ্নিক জগত থেকে বের হয়ে আসতে পারছিলনা সে, এই স্বপ্নের জগতে সে আর থাকতে চায়না। তাই বারবার একে দুঃস্বপ্ন ভেবে ঘুম থেকে জেগে উঠতে চেষ্টা করে। ঠিক দশ বছর আগেই উয়েনো পার্কের সবুজ ঘাসের মাঝখান দিয়ে একেবেঁকে যাওয়া রাস্তা দিয়ে ইসে হেটেছে, বেবি স্ট্রলারে তার ছোট্ট মেয়ে সাসাকি আর পাশেই ছিল তাকাহাশি শিনোবু, তার প্রেমময়ী অর্ধাঙ্গিনী। হঠাত করেই ক্রোধে তার হাত নিশপিশ করে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে টোকিও ইলেকট্রিক কোম্পানির নির্বাহী ব্যবস্থাপকের সেই বীকারহীন অবয়ব, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেয় ইসে, প্রতি বছরের মতো এবারও আবার সে ফিরে চলে ক্যাম্পের দিকে, হাতে সময় বেশি নেই, কিছুক্ষণের মধ্যেই তার রেডিয়েশন ডোজ পার করে যাবে বিপদসীমা, আবারও তাই স্বার্থপরের মত প্রাণ ভয়ে হাটার গতি বাড়িয়ে দেয় সে।

লেখার বাকি অংশ পড়ুন »