নতুন আঙ্গিকে সাপ্তাহিক ইসেহারা
কারিগরি ব্যবস্থাপনার জন্য প্রায় দু’মাস সাপ্তাহিক ইসেহারা সাময়িক বন্ধ থাকার পরে আবার তার কার্যক্রম শুরু করেছে। আশা করি পাঠকবৃন্দ আমাদের এই অনিচ্ছাকৃত বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পাঠকদের কাছে শুভ্রতার প্রয়াস পৌঁছে দিতে না পেরে আমরাও যে খুব স্বস্তিতে ছিলাম তা না। কারণ এই পত্রিকার সাথে জড়িত লেখকরা পাঠকদের জন্য মননশীল লেখা দিয়ে নিজেরাই আবার পাঠকের চোখে পড়ে গঠনমূলক উন্নয়নে ব্রত হয়ে যেত। ফলে সা.ই. হয়ে উঠেছিল পাঠক-লেখক মিলনমেলার এক অপূর্ব ক্ষেত্র। তা অব্যাহত না থাকলে কিছুটা যে মনোকষ্ট থাকবে তা বলাই বাহুল্য।
